দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পদযাত্রা, সচেতনতামূলক স্টিকারিং ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আয়োজনে জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে পদযাত্রা শুরু হয়। জেলা প্রশাসক আবু সাঈদের নেতৃত্বে পদযাত্রাটি শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সদস্য অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিন, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. লুৎফর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি খালিদ আবু, ব্যবসায়ী নেতা মেহেদী হাসান, পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, সাংবাদিক হাসান মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জেলা প্রশাসক আবু সাঈদ ব্যবসায়ীদের উদ্দেশে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বা অন্য কোনো তামাকজাত পণ্য বিক্রি না করার নির্দেশনা দেন। তিনি এ বিষয়ে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান।
বক্তারা বলেন, আইনে অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত পণ্য বিক্রি বা সরবরাহ দণ্ডনীয় অপরাধ। তাই আইন প্রয়োগের পাশাপাশি মাদক ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
যে আই